রক্ত প্রপাত: অ্যান্টার্কটিকার বরফের চাঁইয়ের ভেতর দিয়ে বেরিয়ে আসা এই রক্তপ্রপাত। আসল কথা হলো, সেগুলো রক্ত নয়, লাল তরল। বরফের অনেক অনেক নীচে সালফার ও লোহার কোন নদী বয়ে গিয়েছে। যার রঙ সঙ্গত কারণেই লাল। আর সেটাই এই লাল রক্তের উৎস।

চুম্বক পাহাড়: পুরো পাহাড়টিই চুম্বক। এই পাহাড়ের পাশ দিয়ে কোনো গাড়ি বা উড়োজাহাজ গেলেই নিজের দিকে টেনে নেয়। এটি নিউ ব্রুন্সউইকের মঙ্কটনে অবস্থিত। ধারণা করা হয় এই পাহাড়ে রয়েছে চৌম্বকীয় শক্তি যা কিনা লৌহদ্রহকে এগোতে-পিছাতে বা টানতে সাহায্য করে।
লাঙ্গিয়ারবিন: পৃথিবীর সবচাইতে অদ্ভুদ স্থান এটি। ব্রিটিশদের সম্পর্কে একটা উক্তি বেশ বিখ্যাত। আর সেটি হলো- ব্রিটিশ রাজত্বে কখনো সূর্য ডোবেনা। এই কথাটা কিন্তু তাত্ত্বিক ভাবে সত্য নয়। কিন্তু নরওয়ের এই স্থানটিকে দেখলে আপনার এই প্রশ্নটি অমূলক হয়ে যাবে। বিশেষ করে সময়টা যদি হয় এপ্রিলের ২০ তারিখ থেকে আগস্টের ২৩ তারিখ হয়। এ সময় লাঙ্গিয়ারবিনে গেলে এটা বলা মুশকিল হয়ে পড়ে যে ঠিক কখন সেখানে সকাল হচ্ছে, কখন রাত! এমনকি মাঝরাতেও সেখানে তখন থাকে ফকফকা আলোর রাশি